টবে গোলাপের চাষ টবের মাটি তৈরি : টবের মাটি দুভাবে তৈরি করা চলে। প্রথমতঃ ১০ ইঞ্চি টবের জন্য ৩ ভাগ মাটি, এক ভাগ গোবর সার, স্টেরামিল অথবা হাড়ের গুঁড়ো ৫ চামচ ইত্যাদির মিশ্রণ। দ্বিতীয় পদ্ধতির জন্য প্রয়োজন ৩ ভাগ পাতাপচা সার, মোটা বালি অর্ধেক ইত্যাদির মিশ্রণ। এইভাবে প্রস্তুত মাটি বালি চালা চালুনি দিয়ে ভালভাবে চেলে নিতে হবে। তারপর প্রতি টবের পরিমাণ মত মাটির সঙ্গে এক চামচ করে শিং গুঁড়ো, চামড়া গুঁড়ো, পটাশিয়াম সালফেট, সরষের খোল ও চুন এবং হাড় গুঁড়ো দুই চামচ মিশিয়ে টবে মাটি ভর্তি করতে হবে। টবের মাটি যেন ওপরের কিনারা থেকে অন্ততঃ ২ ইঞ্চি নিচে থাকে। টবের মাথায় মাথায় উঁচু করে মাটি ভরা চলবে না। মাটি ভর্তি টবে গাছ লাগাবার জন্য একমাস অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে প্রতি সপ্তাহে একবার জল দিয়ে টবে মাটি উল্টে পাল্টে দিয়ে রোদ খাওয়াতে হবে। মাটি ভর্তি করবার আগে নতুন টবটিকে ভালভাবে শোধন করে নেবার দরকার হয়। টবটিকে পরিষ্কার করে ধুয়ে কমপক্ষে ১০ মিনিট ফুটন্ত জলে এক ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে। তারপর ভাঙ্গা খুরি বা টবের ছোট টুকরো দিয়ে টবের নিচের ছিদ্রটি এমনভাবে ক দিতে হবে য...
- Get link
- X
- Other Apps